রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

জবিস্থ নটরডেমিয়াম সোসাইটির সভাপতি- সজিব খান, সম্পাদক- আরাফ নির্বাচিত 

 

স্টাফ রিপোর্টার:নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির ২০২৫–২৬ সেশনের কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন নটরডেমিয়ান এবং বর্তমান জবিয়ানদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি গঠন করা হয়েছে।

 

নবনির্বাচিত কমিটির সভাপতি পদে শাহবাজ খান সজিব এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলী আহাম্মেদ আরাফ। মোট নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক (যৌথ) মোঃ মাহিম হোসেন ও ইবনে আহাদ,কোষাধ্যক্ষ মোঃ ইউসুফ,জনসংযোগ সম্পাদক রাফাজ হাসান রাইয়ান,দপ্তর সম্পাদক মোঃ মুজতবা রাফিদ,

কার্যনির্বাহী সদস্য মোঃ জাহিদ হাসান, মোঃ জুলকারনাইন, মোঃ নাজমুল হক অনন্ত ও আরাফাত হোসেন তৌসিন।

 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলী আহাম্মেদ আরাফ বলেন, “আমাদের এই সংগঠন বিগত দিনগুলোতে যেভাবে শিক্ষার্থীদের কল্যাণে এবং দেশের জরুরি মুহূর্তে আর্তমানবতার সেবায় কাজ করে এসেছে, সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন সফল হয়েছে।”

 

নির্বাচন নিয়ে অতিরিক্ত নির্বাচন কমিশনার ইয়াছিন আরাথ বলেন,”নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি ২০২৫-২০২৬ কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৮১টি ভোটের মধ্যে মাত্র ৬টি ভোট বাতিল হওয়া এবং ভোটারদের ব্যাপক উৎসাহ এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতাকে আরও উজ্জ্বল করেছে। এজেন্টদের সার্বক্ষণিক উপস্থিতি এবং তাদের নির্বাচন কমিশনের কার্যক্রমের প্রতি সন্তোষ নির্বাচনী প্রক্রিয়ার প্রতি আস্থার প্রতীক।”

 

সংগাঠনের প্রধান উপদেষ্টা মোঃ মামুন ভুঁইয়া বলেন, “প্রতিবছর নির্বাচনের মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব বাছাই করি; এতে শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠিত হয়। নটরডেমিয়ান সোসাইটি শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়-কেন্দ্রিক নয়—দেশের ক্রান্তিলগ্নে এটি সবসময়ই ইতিবাচক ভূমিকা রেখে এসেছে।”

 

সংগঠনটি সারাবছর সদস্যদের নিয়ে বিভিন্ন ধরনের সমাজকল্যাণমুখী ও শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ