রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

আওয়ামিলীগের ” লকডাউন” যেকোনো মূল্যে প্রতিহত করা হবে -খায়রুল ইসলাম ভূইয়া 

 

( এস,এম, আলতাব হোসেন – বিশেষ প্রতিনিধি)- ভারতের চক্রান্তে আগামীকাল আওয়ামিলীগ বিভিন্ন প্রকার ষড়যন্ত্র, নাশকতা ও বিশৃঙ্খলা করার উদ্দেশ্য যে, ” লকডাউন” পালন করতে চাচ্ছে সেটাকে আমরা যেকোনো মূল্যে প্রতিহত ও নস্যাৎ করে দিবো।

রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ৮নং পাঙ্গাসীতে “নাহিদ নিউ মার্কেট” হতে মিছিল নিয়ে খলিল মোড় হয়ে বাজারের ভিতর দিয়ে আবার “নাহিদ নিউ মার্কেটে” মিছিল এসে জমায়েত হয়।মিছিলে অংশগ্রহনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দদের উদ্দেশ্যে উপরোক্ত সংগ্রামী ও বিপ্লবী বক্তব্য রাখেন জনাব মোঃ খায়রুল ইসলাম ভূইয়া – রায়গঞ্জ উপজেলা বি এন পির সাবেক সহসভাপতি ও পাঙ্গাসী ইউনিয়ন বি এন পির সম্মানিত সভাপতি।

 

তিনি আরও বলেন আগামীকাল আওয়ামিলীগের এই ” লকডাউন” প্রতিহত ও নস্যাৎ করে দেওয়ার জন্য শহীদ জিয়ার সৈনিকেরা অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈনিকরা সারাদেশে মাঠে থাকবে। দির্ঘ্য ১৭ বছর শহীদ জিয়ার সৈনিকরা বিভিন্ন অত্যাচার নির্যাতন শয্য করে বুকের তাজা রক্ত দিয়ে মাঠে থেকেছে।আগামীকালও শহীদ জিয়ার সৈনিকরা আওয়ামিলীগের ডাকা ” লকডাউনকেও” যেকোনো মূল্যে প্রতিহত করার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানান। সকলকে ঐক্যবদ্ধ হয়ে গ্রামের পাড়ায় -পাড়ায়, মহল্লায়- মহল্লায়,বাজারে – বাজারে সতর্ক অবস্থায় থাকতে হবে। আওয়ামীলীগ কোনো নাশকতা ও বিশৃঙ্খলা করার জন্য যেন বের হতে না পারে। বের হলেই প্রতিহত করবেন। তিনি আরও বলেন প্রার্থী নিয়ে আমাদের মধ্যে পক্ষ বিপক্ষ থাকতেই পারে কিন্তু আমরা সকলে শহীদ জিয়ার সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমানের সৈনিক ও ধানের শীষের সৈনিক। তাই জনাব তারেক রহমান ভিপি আয়নুল হককে মনোনীত করেছেন। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ভিপি আয়নুল হকের পক্ষে ভোট চাইবো। “ধানের শীষে ” ভোট চাইবো এবং একত্রে কাজ করবো। সবাইকে ধন্যবাদ ও সংগ্রামী, বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে আগামীকাল আওয়ামিলীগের ডাকা ” লকডাউনকে” প্রতিহত ও নস্যাৎ করার আহ্বান জানিয়ে উক্ত মিছিলের সমাপ্তি ঘোষণা করেন। আরেো উপস্থিত হয়ে বক্তব্য রাখেন জনাব মোঃ ইকবাল হোসাইন – আহ্বায়ক, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল।জনাব মোঃ মজিবর রহমান মল্লিক – সাবেক সাধারণ সম্পাদক – পাঙ্গাসী ইউনিয়ন বি এন পি। সাবেক সাংগঠিক সম্পাদক জনাব মোঃ শাহীন আলম। জনাব মোঃ টিক্কা খান- সাবেক সাংগঠনিক সম্পাদক পাঙ্গাসী ইউনিয়ন বি এন পি। জনাব মোঃ নাসির উদ্দীন – সাবেক সহসভাপতি অত্র ইউনিয়ন বি এন পি। জনাব মোঃ রফিকুল ইসলাম – সাবেক মেম্বার ও ৭ নং ওয়ার্ড বি এন পির সভাপতি। জনাব মোঃ শামসুল ইসলাম খোকন – সাবেক সিনিয়র সহসভাপতি অত্র ইউনিয়ন বি এন পি। জনাব মোঃ খলিলুর রহমান- সভাপতি, অত্র ইউনিয়ন কৃষক দল। সাধারণ সম্পাদক জনাব মোঃ রমজান আলী সেখ – অত্র ইউনিয়ন কৃষক দল সহ রায়গঞ্জ উপজেলার ও পাঙ্গাসী ইউনিয়ন বি এন পি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন উক্ত মিছিলে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ