রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

শিবগঞ্জে ‘লকডাউন’ কর্মসূচিতে স্বাভাবিক জনজীবন, দূরপাল্লার গাড়ি চলাচল কম

 

হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :

কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রভাবে শিবগঞ্জের জনজীবন ছিল প্রায় স্বাভাবিক। রহবল, পাকুরতলা, ও মোকামতলা সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কোনো প্রকার দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, স্বাভাবিক সময়ের তুলনায় দূরপাল্লার গাড়ি চলাচল কিছুটা কম ছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়মিত টহল চোখে পড়ার মতো ছিল, যা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছে।

শ্যামলী পরিবহনের একজন চালক জানান, “কোথাও লকডাউন নেই। রাস্তায় জামায়াত ও বিএনপির কর্মীদের দেখা যাচ্ছে। পরিস্থিতি ভালো, শুধু জনগণের মনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে।”

এ প্রসঙ্গে মোকামতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ-দৌলা রুবেল বলেন, “আমরা বিএনপির নেতাকর্মীদের নিয়ে সকাল থেকে অবস্থান নিয়েছি, যাতে মোকামতলায় কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।”

সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ঘোষিত কর্মসূচির প্রভাব স্থানীয় এলাকায় খুব বেশি পড়েনি, এবং প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলগুলোর সতর্ক অবস্থানের কারণে জনজীবন ছিল মোটামুটি শান্তিপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ