রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

লকডাউনের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ মাটিতে মিশিয়ে দিলো সাধারণ ছাত্র-জনতা।

 

ক্রাইম রিপোর্টার মোঃ জসিম হোসেন ঝিনাইদহ:

আওয়ামী লীগের লকডাউন ঘোষণা ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার সকালে বুলডোজার দিয়ে স্তম্ভটি গুড়িয়ে দেয়া হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে ঝিনাইদহ শহরের স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। আওয়ামী লীগের লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করে। পরে শহরের শহিদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনি’ স্তম্ভ গুড়িয়ে দেন নেতাকর্মীরা। বুলডেজার দিয়ে স্তম্ভটি গুড়িয়ে দেওয়া হয়।এর আগে গত বছরের জুলাই বিপ্লব চলাকালে ৫ আগস্ট ‘এক তর্জনি’ স্তম্ভটি ভাংচুর করা হয়। তবে স্তম্ভটির কিছু অংশ অবশিষ্ট ছিল। সেই অবশিষ্ট অংশ আজ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতিতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ ও হাসিনা পঙ্গু করে দিয়েছে। দেড় হাজারের বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে। আজও শহিদদের রক্তে রাজপথ ভেজা। কিন্তু আওয়ামী লীগ হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। যে কারণে, ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুড়িয়ে দিয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা স্তুম্ভটি ভেঙে দিয়েছে। আমরা খ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ