রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে পুরান ঢাকার রাস্তায় নীরবতা — সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

 

দেবাশীষ মজুমদার :

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে দেখা গেছে চাপা আতঙ্ক। বিশেষ করে পুরান ঢাকার প্রধান সড়কসমূহ — সদরঘাট, জজকোর্ট এলাকা, রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্কের মোড় — দুপুর ২টার দিকেও ছিল প্রায় ফাঁকা।

সাধারণত এই সময়টায় জনসমাগমে মুখর থাকে এসব এলাকা, কিন্তু আজ দেখা গেছে ব্যস্ততম সড়কগুলোতেও যানবাহনের সংখ্যা ছিল অতি সীমিত। কোথাও যানজটের চিহ্নও মেলেনি। স্বল্প সংখ্যক পরিবহনে কর্মজীবী মানুষ ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে বাড়ানো হয়েছে টহল ও নিরাপত্তা ব্যবস্থা।

রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট আংশিক খোলা থাকলেও সাধারণ মানুষের মধ্যে ছিল কিছুটা আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ