রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

বিপন্ন মানবতা

 

মহসিন আলম মুহিন

 

মানবতা! মানবতা! গলা উঁচিয়ে চিল্লায় রাজহাঁস-

পাতিহাঁসেরা তাল মিলিয়ে শামুক চিবায়।

লংকা পুড়ে ছাই! তাতে রাবণের কি? হনুমানের লেজে দিয়েছে আগুন! উল্লাসে মাতোয়ারা রাজ পরিষদ-শিশুরা গুলি খায়-মাতৃস্তন শুকিয়ে লেপ্টে গেছে মাটির কবরে! গাছেরা ক্রন্দন করে কার্বনের ঘাটতি-শোকের মিছিল করে কোথায় দেবে অক্সিজেন-কোথাও কেউ নেই-বিরান মরুভূমি-মরুভুমিতে সবুজের অভাব-বৃক্ষহীন চারপাশ! আকাশ থেকে অগ্নি বৃষ্টি ঝরে অবিরত-মানুষের হাতের সৃষ্টি-বারুদের গন্ধে ওপারে চলে যায় কোমল আত্মারা! ভদ্র সমাজ! গাজা খায়-আবার গাঁজার মাটি তামা তামা করে-সর্বগ্রাসী সর্পিল রূপ ফোঁস ফোঁস করে বিষ ঢালে-মরে যায় বিবেকরা! যুদ্ধে অর্জিত মালামাল উদরে নেয়-মানুষের রক্ত, নারীর মর্যাদা, শিশুর নরম হাড় সহ কোমল তনু! অট্টহাসিতে ফেটে পড়ে হায়েনার দল-ওপারে আটকে যাবে কাঁটাতারে বেমালুম ভুলে যায়! ভুলে যায়, আটকে যাবে শূলে চড়ে অন্যায় অবিচার! শীতের চাদরে কুয়াশা তাপ দেয় বড্ড বেমানান-হুসে নেই মানুষ-হুসে নেই! আজ বিপন্ন মানবতা।।

 

# মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ