রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

পটুয়াখালী গলাচিপা আমখোলা ইউনিয়নে হাসান মামুনের বিশাল এক জনসভা 

 

মোঃনুহু ইসলাম স্টাফ রিপোর্টার 

পটুয়াখালী ‘গলাচিপা–দশমিনা আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান মো. হাসান মামুনের আগমনে আজ বুধবার আমখোলা ইউনিয়নে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। সকাল থেকেই ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে মিছিলের পর মিছিল এসে জনসভাস্থলে জড়ো হতে থাকে। দুপুরের আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনতার স্রোতে।

 

জনসভাস্থলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা। “গণতন্ত্র মুক্তি চাই”, “ধানের শীষের বিজয় নিশ্চিত”, “হাসান মামুন এগিয়ে চলো” — এমন সব স্লোগানে আকাশ-বাতাস মুখর হয়ে ওঠে।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. হাসান মামুন বলেন,“বাংলাদেশের মানুষ আজ ন্যায়ের রাষ্ট্র, ভোটের অধিকার ও স্বাধীন গণতন্ত্র চায়। বিএনপি জনগণের সেই দাবি পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনারা আমার শক্তি, আপনারাই আমার সাহস। এই লড়াই জনগণের, দেশের ভবিষ্যতের।”

 

তিনি আরও বলেন, “আমরা চাই জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, যেখানে জনগণের কথা শোনা হবে। যারা উন্নয়নের নামে দুর্নীতি আর অন্যায়ের রাজত্ব কায়েম করেছে, তাদের জবাব জনগণই দেবে ভোটের মাধ্যমে।”

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ