রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টার- তানজিল হোসেন:

ভোলা ও বরগুনার তালতলীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর ২০২৫) মধ্য রাত ২টার দিকে কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ইলিশা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উক্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

 

অপরদিকে, মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিদ্রাসকিনা কর্তৃক বরগুনার তালতলী থানাধীন অফিস ঘাট সংলগ্ন এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১০ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা, ৬ হাজার টাকা মূল্যের ২’শত গ্রাম গাঁজা ও নগদ ৩৯০ টাকাসহ আটক করা হয়।

 

বরগুনা জেলার তালতলী থানার ৩ নং ইদুপারা গ্রামের বাসিন্দা মোঃ খালেক হাওলাদারের ছেলে মোঃ স্বপন হাওলাদার (৩০)। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ