রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

ফরিদপুর জেলার ভাঙ্গায় মহাসড়কের পাশে ৩২ টি পেট্রোল বোমা উদ্ধার 

 

ষ্টাফ রির্পোটার মোঃমোমিনুল ইসলাম:

ফরিদপুর জেলার ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে ৩২টি পেট্রলবোমা ভর্তি একটি লাগেজ উদ্ধার করেছে থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত চলমান ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার উদ্দেশে এসব বোমা সেখানে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা। অদ্য বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দুইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে পেট্রলবোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা টের পেয়ে লাগেজটি মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় কালো রংয়ের লাগেজটি উদ্ধার করা হয়। পরে সেটি খুলে ভেতর ৩২ বোতল পেট্রলবোমা পাওয়া যায়। সেভেন আপ, পেপসি ও কোকাকোলার কাচের বোতলের ভেতর পেট্রোল দিয়ে এসব বোমা বানানো হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন। তিনি বলেন, মহা সড়কের পাশে ফেলে রাখা একটি লাগেজ দেখতে পেয়ে সেটি উদ্ধার করা হয়। পরে লাগেজ খুলে তার মধ্যে ৩২ বোতল পেট্রলবোমা পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ