রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 

এস এম রনি, সাতক্ষীরা : সারাদেশ ব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, দমন-পীড়ন, নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা নিউমার্কেট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে সাতক্ষীরা জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা আওয়ামী লীগের সারাদেশ ব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, যুবদল নেতা ও পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে থেকে দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। তারা পূর্বের ন্যায় আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এসব আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে বিএনপি নেতা কর্মীরা অতন্দ্র প্রহরীর মত কাজ করছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, নারীনেত্রী সাথী পারভীনসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকর্মীরা পুনরায় স্লোগান দিয়ে আসিফ চত্বর এলাকায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ