রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

আওয়ামী লীগের অবরোধের বিরুদ্ধে জামায়াতের অবস্থান ও বিক্ষোভ মিছিল।

 

ইমরান সরকার:-গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচির বিরুদ্ধে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা চৌমাথা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জামায়াত নেতাকর্মীরা অবরোধ কর্মসূচিকে ‘অযৌক্তিক ও জনবিরোধী’ বলে অভিহিত করে এর প্রতিবাদ জানান।

 

জামায়াতের দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির মোকাবিলায় বুধবার (১২ নভেম্বর)মধ্যরাত থেকেই পলাশবাড়ী উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। শহর ও আশপাশের এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’-এর ‘সন্ত্রাসী কার্যকলাপ’ প্রতিহত করা যায়— সে লক্ষ্যে তাঁরা সতর্ক অবস্থান নেন।

 

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর আমীর মাওলানা ইয়াহিয়া, সাবেক আমীর মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা একরামুল হক সরদার, পৌর জামায়াত সেক্রেটারি আইনুল হক প্রধান, সাবেক ভাইস চেয়ারম্যান মাস্টার আবু তালেব সরকার, পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চান মিয়াসহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।

 

বক্তারা বলেন, আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির কোনো প্রভাব জনজীবনে পড়েনি; পলাশবাড়ীতে দোকানপাট ও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। তাঁরা দাবি করেন, জনগণ আওয়ামী লীগের তথাকথিত অবরোধকে প্রত্যাখ্যান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ