রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা

 

স্টাফ রিপোর্টার- তানজিল হোসেন:

জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশগত সংকট ও এর নানামাত্রিক প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলায় “জলবায়ু পরিবর্তন ও প্রভাব” শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ ঘটিকার সময়ে ভেলুমিয়া বিশ্ব রোড সংলগ্ন “খালেদা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের” প্রাঙ্গণে মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন-এর ভোলা জেলা সভাপতি মোঃ হারুন অর রশীদ। তিনি বলেন,

“জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলে শুধু নদীভাঙনই নয়, বরং জলবায়ু–জনিত রোগের ঝুঁকি, বৃষ্টিপাতের অমিল এবং উপকূলীয় কৃষি ও জীববৈচিত্র্যের ক্ষতিও বাড়ছে। তাই আমাদের জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি, প্রযুক্তি ও স্থানীয় উদ্যোগের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হিরন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হলে স্কুল পর্যায়েই জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব সম্পর্কে কার্যক্রম চালানো অত্যন্ত জরুরি। তাদেরকে প্রাকৃতিক সম্পদ রক্ষায়, বৃক্ষরোপণ ও পুনঃব্যবহারযোগ্য প্রযুক্তির ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।”

 

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাকসুদুর রহমান তার বক্তব্যে বলেন,

“জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেবল সরকার নয়, প্রতিটি ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানকে সক্রিয় ভূমিকা নিতে হবে। সবার অংশগ্রহণে নদী সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করা সম্ভব।”

 

সভা শেষে উপস্থিত সবাইকে আহ্বান জানানো হয়, যেন তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা গ্রহণ করে। বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয় নদী সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্বের প্রতি।

 

উক্ত মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্য ইকোনমিস্ট-এর ভোলা জেলা প্রতিনিধি তানজিল হোসেন, ইকবাল হোসেন, আমেনা খাতুনসহ প্রমুখ।

 

সভা শেষে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়, যা প্রতিষ্ঠানের বিতরে প্রদক্ষিণ করে জনগণকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতন হতে উদ্বুদ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ