রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

 

মোঃনুহু ইসলাম স্টাফ রিপোর্টার:

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:‘জীবনব্যাপী ডায়াবেটিস’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।

 

সভায় আরও উপস্থিত ছিলেন ডা. মো. আল আমিন (কনসালটেন্ট মেডিসিন), ডা. সালাউদ্দিন মাহমুদ তুহিন, ডা. নোমান পারভেজ, ডা. মো. নূর উদ্দিন, ডা. নাঈমুল ইসলাম, ডা. আতাউর রহমান, ডা. তুষার আহমেদ, ডেন্টাল সার্জন ডা. তরিকুল ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি গলাচিপা শাখার এরিয়া ম্যানেজার পাপড়ি মল্লিক, প্রোগ্রাম অর্গানাইজার পিজুষ বালা, মহুয়া রহমান প্রমুখ। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে, ডায়াবেটিস ইনসুলিনের দাম কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, ডায়াবেটিস রোগীদেরকে পুষ্টি খাবার খেতে হবে। ডায়াবেটিসের রোগীরা নিয়মিত নিয়ম মেনে যদি একটু সতর্ক থাকেন তবে অধিকাংশ ক্ষেত্রে অল্প ওষুধেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন। ডায়াবেটিসের কারণে হার্ট ও প্রেসারসহ নানা জটিলতা দেখা দেয়। সকল পর্যায়ের সকলকেই ডায়াবেটিস প্রতিরোধের জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে। আলোচনা সভা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ