পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় সন্ত্রাসীরা মাছের লীজ ঘেরে চাঁদা দাবি, লুটপাট হুমকির ঘটনায় ঘের মালিক মান্নান ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন। জানা যায়, পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের মৃত মমিন উদ্দিন সানার ছেলে আঃ মান্নান সানার লস্কর মৌজায় ২০ বিঘার মাছের লীজ ঘের রয়েছে। সে দীর্ঘদিন সেই লীজ ঘেরে মাছ চাষ করে আসছে। কিন্তু বাঁধ সাধে এলাকার কিছু চিহ্নিত চোর, চাঁদাবাজ, মাদকসেবী। তাদের প্রধান রেজাউল সরদার, বিল্লাল সানা গংরা ঘের মালিক আঃ মান্নানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করে রেজাউল গংদের নামে মামলা দায়ের করে। সেই মামলায় তারা জেলহাজতে যায়। উক্ত মামলায় তারা জামিন পেলে
ঘের তারা ছাড়েনি। মান্নান গত ১০/১১/২৫ তারিখ সকালে স্বাক্ষী সহিদুল ইসলাম সহ কয়েকজন কে সাথে নিয়ে ঘেরে গেলে চাঁদাবাজ রেজাউল বলে আগে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়ে ছিল, তুই চাঁদা না দিয়ে মামলা করে জেলহাজতে পাঠিয়েছিস এখন ঘের ছাড়তে হলে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে হবে এবং মান্নানের কাছে থাকা ২৫ হাজার টাকা চাঁদা হিসেবে জোর করে নিয়ে নেয়। চাঁদাবাজরা বিভিন্ন হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। এ ঘটনায় আঃ মান্নান সানা বাদী হয়ে রেজাউল ও বিল্লাল কে আসামী করে ১২ জনের নাম উল্লেখ করে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই খুলনা কে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন।