রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

সোনার চামচ

 

কবি ও লেখক মহসিন আলম মুহিন

 

সবার ভাগ্যে কি সোনার চামচ জোটে,

কেউ অনেক উঁচু তলায় ফোটে-

আবার কেউ জন্মায় কুঁড়ে ঘরে,

নানা কানন, নানান ফুলে ভরে।।

 

মাটির মানুষ মাটিতে গড়াগড়ি,

ধূলাবালি মাখানো তনু উঠে আহাজারী-

অন্নের অভাব জননীর পেটে পাথর,

দুধের শিশুরা পায় না দুধের কদর।।

 

আবার প্রসন্ন কপালে যারা আসে,

ধরাধামে তারা শুরু থেকে সুখে ভাসে-

শেষাবধি সব ভালোই ভাগ্যে জোটে,

হাসি খুশি ভরে থাকে তাদের দু’টি ঠোঁটে।।

 

বিধাতার এই দুনিয়ায় কত রূপ দেখা যায়,

কত কিছু চলে ধরায়, হিসাব মিলানো ধায়-

কত জীবন শুরু থেকে সুখ পায় কত শত,

মহাসুখের মাঝে জীবনটা কাঁটায় ইচ্ছামত।।

 

আবার কারো জীবনটা কাটে হতাশায়,

কায়িক শ্রম, অনাহারে অর্ধাহারে দিন চলে যায়-

কোন রকমে সময়গুলো এলোমেলো দেয় পাড়ি,

সব সময় কি যেন হারাবার ভয়-মনটা মৃত্যুপুরী।।

 

সুন্দর বাড়ী, শিক্ষার রকমারি, দামী দামী গাড়ি,

আরাম আয়েশ মুগ্ধ পরিবেশ জীবন রকমারি,

পোশাক কাড়িকাড়ি যেন বিলাসী জীবন গাঁথা;

কারো কোনমতে প্রাণটা বাঁচে দুঃখের নক্সীকাঁথা।।

 

সোনার চামচ লয়ে এই ধরণীতে যারা আসে,

তাদের জীবন আর ধূলিমাখা প্রাণে ব্যবধান বসবাসে-

সৃষ্টি কর্তার সকল সৃষ্টিই সুন্দর বড় যে মহান,

কেন যেন তবুও মানে না মন কেঁদে কেঁদে উঠে প্রাণ।।

 

# মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া

থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ