রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

আগের দিনগুলো আর নেই

 

কবি ও লেখক মহসিন আলম মুহিন

 

নেই আগের সেই সুন্দর দিনগুলো আর নেই,

নেই পুরোনো দিনের ঘোড়ার গাড়ি, গরুর গাড়িও আর নেই।।

 

নেই সেই ঢেঁকিছাঁটা চাল, মায়ের হাতের পিঠা পুলির স্বাদ-সুন্দর মুগ্ধ সকাল আর নেই,

নেই ঠাকুরমার ঝুলি, নানী-দাদীর মধুর বুলি আর নেই।।

 

নেই সান-বাঁধানো পুকুর পাড়ের মনোরম দৃশ্যগুলো আর নেই,

নেই লাটাই সুতার রঙিন ঘুড়ি ও খেলার সাথী, সাথে সেই রঙের আকাশটা যেন আর নেই।।

 

নেই গোল্লাছুট আর লবণ কোটের মতো মজার খেলাগুলো নেই,

নেই নটা কাকার নইয়ের দোকান আর নটা কাকাও নেই।।

 

নেই ডাক-হরকরাদের ডাকটা চড়া দুঃখ-সুখে ভরা চিঠিগুলো আর নেই,

নেই হাওয়া মিঠাই আর দশ পয়সার বরফকাঠিরা নেই।।

 

নেই পাড়ায় পাড়ায় বিবিসির খবর ট্রানজিস্টার আর নেই,

নেই তেলের ঘানি, দুধের ননী, গোয়াল ভরা গরু-গোলাভরা ধান আর নেই।।

 

নেই বাতাবিলেবুর ফুটবল আর লাকড়ির তৈরি ব্যাটবল খেলা আর নেই,

নেই দড়ি খেলা দোলনায় দোলা আমোদ প্রমোদ আর নেই।।

 

নেই পৌষ-পার্বণের উৎসব মুখর দিনগুলো আর নেই,

নেই নৌকা বাইচ, লাঠি বারি খেলা, হাডুডু খেলা আগের মতো নেই।।

 

নেই সুপারির খোলের টানাগাড়ি আর সারাদিন সাঁতার কাটার মজা আর নেই,

নেই ডাংগুলি, সাতখাপরার মজার খেলা, বউ চুরি খেলা আর নেই।।

 

নেই পুকুর ভরা মাছ, সারি সারি আমগাছ-নারিকেল গাছগুলো আর নেই,

নেই মান্দায় গিয়ে মাছ ধরা, আর বাউত নামার মহাধুমধাম আর নেই।।

 

নেই যাত্রা পালা, পালা গান, নাটক, বাউল গান, জারি সারি গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া গান আর নেই,

নেই ধর্ম সভা, শখ করে বই পড়া, মক্তবে যাওয়া, মুরুব্বিদের সাহচর্যে থেকে শিক্ষা নেওয়া আর নেই।।

 

নেই নাইয়রি, আতিথেয়তা, ঈদ-পূজা পার্বণের আগের সেই আনন্দ আর নেই,

আধুনিকতার ছোঁয়ায় পুরোনো ভাল সবই হারিয়ে ফেলেছে খেই।।

 

# মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাঢ়ঘহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ