স্টাফ রিপোর্টার,মারুফুজ্জামান,খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত সুন্দরবনের হরিণ শিকারী চক্রের হোতা ১৮ মামলার আসামি আসাদুল হক গাজী (৪০)কে গ্রেপ্তার করেছে কয়রা থানা পুলিশ৷
আটককৃত আসামী আসাদুল গাজী উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের রুহুল আমীন গাজীর ছেলে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছাড়া ও আদালতে এফসিআর (বন্য আইনে) ১৩ টি মামলা এবং কয়রা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। থানা সূত্রে জানা যায়, সুন্দরবনের হরিণ শিকারী চক্রের মূল হোতা বহু মামলার আসামী আসাদুল গাজী আংটিহারা এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি)জিএম ইমদাদুল হকের নির্দেশে গত ১১জানুয়ারি রাত আনুমানিক ১০:৩০টার দিকে থানার এসআই (নিঃ)মোঃ ওসমান গনি,মোঃ ফরিদুল ইসলাম, ফরহাদ হোসেন ও কনস্টেবল ফজর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আংটিহারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, সুন্দরবনের হরিণ শিকারীর মূল হোতা আসাদুল গাজীকে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আসামের বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
চেয়ারম্যানঃ মোঃ সাইফুল ইসলাম
কার্যালয়ঃ ১০৭ খান ম্যানশন, নবমতলা, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। ইমেইলঃ channel26ltd@gmail.com মোবাইলঃ 01625555012
Channel 26 LTD.