চিফ রিপোর্টার: মোঃ মৃদুল শাহারিয়ার পিয়াস :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় শ্যামপুর থানা এলাকায় চলছে রমরমা ভেজাল মিষ্টির ব্যবসা।
একটি গোপন সূত্রে তথ্য আসে সাংবাদিকদের কাছে মিষ্টিতে ভেজাল মিশানোর প্রক্রিয়াগুলো। এখানে দৈনিক প্রচুর পরিমাণে মিষ্টি তৈরি হচ্ছে তবে মিষ্টিতে ব্যবহার হচ্ছে দুধে পানি, চক, ইউরিয়া, সাবান ইত্যাদি মেশানো হয়। এছাড়া মাওয়ায় কাগজ ও স্টার্চ, ঘিতে বনস্পতি ও চর্বি, এবং সিলভার ফয়েলের বদলে অ্যালুমিনিয়াম ফয়েল ও অস্বাস্থ্যকর সাদা রং ব্যবহার করা হচ্ছে।
তথ্য সংগ্রহ করার জন্য সাংবাদিক সশরীরে সেখানে উপস্থিত হন এবং সকলের সঙ্গে কথা বলার জন্য আগ্রহী হন সেখানে সাংবাদিক কে তথ্য সংগ্রহে বাধা প্রদান করেন ওই কারখানার স্টাফ তিনি নিজেকে ম্যানেজার দাবি করে বলেন আপনি এখানে ঢুকেছেন আপনি কি অনুমতি নিয়েছেন এছাড়াও সাংবাদিকের গায়ে হাত তোলেন বলেন অনেক সাংবাদিক আমাদের পকেটে থাকে। এভাবে সাংবাদিক তথ্য সংগ্রহে বাধা আসলে জাতি সবসময় ভেজাল খাদ্যর সম্মুখীন হবে এছাড়াও স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে সাধারণ জনগণ।