রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পুরান ঢাকা শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার সিলেটে ভয়ঙ্কর নারী খেকো ম্পট রাসেলের অপকর্মের দালিলিক আমলনামা থাই ভিসা ও অবৈধ সিম চক্রে জড়িতদের বিরুদ্ধে নিউজ করায় নীলফামারীতে সাংবাদিক সুজন গ্রেফতার :স্বচ্ছ তদন্তের দাবীতে সাংবাদিক মহল আগের দিনগুলো আর নেই সোনার চামচ কবি ও লেখক পরিচিতি পাইকগাছায় মাছের ঘেরে চাঁদা দাবি, মারপিট, লুটতরাজ অতঃপর আদালতে মামলা দায়ের, পিবিআই তদন্তের নির্দেশ পাইকগাছায় দূষণ হ্রাস ও সুন্দরবনের পরিবেশের উন্নতির লক্ষ্যে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভা পটুয়াখালী গলাচিপায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সচেতনতা জরুরি ভোলায় বিশেষ আলোচনা সভা
বিজ্ঞপ্তি :

বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

 

কে এম বেলাল 

পাথরঘাটা বরগুনা সংবাদদাতা,

বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে মো. সিদ্দিকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৩টার পর পাথরঘাটা বলেশ্বর নদীর বিহঙ্গদ্বীপের ধানসীর মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে টেংরা গ্রামের বাসিন্দা সিদ্দিক একটি ছোট নৌকা ও জাল নিয়ে মাছ ধরতে নদীতে যান। প্রতিদিনের মতো ভোরে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি আর ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে তার নৌকা উদ্ধার করা হলেও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুরে কিছু জেলে ধানসীর মধ্যে মরদেহ দেখতে পেয়ে সংবাদ দেন। পরে পরিবারের সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করেন।

 

নিহতের শরীরে তিন-চারটি ফোসকার দাগ রয়েছে। স্থানীয়দের ধারণা, গভীর রাতে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে। সিদ্দিকের বাবা প্রায় ১০ বছর আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

 

স্ত্রী মনিরা আক্তার জানান, প্রতিদিনের মতো সেদিন রাতেও স্বামী মাছ ধরতে বের হন। ভোরে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে নদীতে তার নৌকা পাওয়া গেলেও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুরে জেলেরা ধানসীর মধ্যে মরদেহ দেখতে পান।

 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, সিদ্দিকের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছিল। বিকালে স্থানীয় এক জেলে মরদেহ দেখতে পেলে তা উদ্ধার করে আনা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেইসুবক পেইজ